1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি, ১১ জন ক্রু নিখোঁজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৩৫ Time View

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি লাইটারেজ জাহাজ আংশিক ডুবে গেছে। তবে জাহাজাটির ১২ জনের মধ্যে মাত্র একজন পাড়ে এসেছেন। বাকি ১১ জন রাত পৌনে একটা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে এমভি চট্টগ্রাম নামের জাহাজটি ডুবে যায়। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এর আগে বন্দর সচিব জানিয়েছিলেন, জাহাজে থাকা ১২ জনের সবাই প্রাণে বেঁচে গেছেন। পরে তিনি বলেন মাত্র একজন পাড়ে এসেছেন।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ক্লিংকার বোঝাই জাহাজটি পুরোপুরি ডুবে যেতে পারে। তবে এরই মধ্যে বন্দর থেকে দুটি ও কোস্টগার্ডের একটি জাহাজ এমভি চট্টগ্রাম উদ্ধারে গেছে।

এদিকে, এদিন রাতেই আল তানিয়া নামের আরেকটি ছোট জাহাজ বন্দরের অদূরে ডুবে গেছে। এতে থাকা ১৩ জন ক্রুকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এতথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ