1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

শিল্প সচিবের দায়িত্ব নিলেন কে এম আলী আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৯ Time View

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম। আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগদানকৃত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বিশেষ অতিথি ছিলেন।

কে এম আলী আজম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের একজন সদস্য। তিনি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া দীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কে এম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ