1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিলুফার মঞ্জুর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ-এ-মঞ্জুর, পুত্রবধূ ড. সামিয়া হক, নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক, ভাই জামশেদ চৌধুরী, বন্ধু-বান্ধব, অগণিত গুণগ্রাহী এবং অসংখ্য শিক্ষার্থীকে রেখে গেছেন।

অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনায় আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে পবিরার পক্ষ থেকে জানানো হয়েছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্কুলটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোশ্যাল মার্কেটিং কম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বাবা মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের মন্ত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ