1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

রমনায় চিকিৎসকসহ দুই জনের মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৫ Time View

রাজধানীর রমনা থানা এলাকায় পৃথক ঘটনায় এক চিকিৎসকসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন, ডা. আশরাফ উদ্দিন (৯২) ও আবুল হাসেম বেপারী (৬০)। পৃথক সময় খবর পেয়ে রমনা থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রমনা থানার উপ-পরিদর্শক এসআই তোফাজ্জেল হোসেন বলেন, ডা. আশরাফ ৫১নং সিদ্ধেশ্বরী রমনা নিজ বাসায় একাকি থাকতেন। তার চার সন্তানাদি প্রবাসী। বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নিজ বাসায় বাথরুম করতে গিয়ে উপুড় হয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত আশরাফে গ্রামের বাড়ি পিরোজপুর। তিনি চিকিৎসক ছিলেন।

অপরদিকে রমনার ৪৩নং শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কে মা রাঁধুনি হোটেলের এক শ্রমিক আবুল হাসেমের মৃতদেহ উদ্ধার করেন রমনা থানা উপ-পরিদর্শক এসআই মুরাদ খান। তিনি জানান, রাতে সেহরি খাবার খেয়ে অসুস্থ বোধ করে নিজের রুমে শুয়ে পড়েন। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দিলে আজ শনিবার (২৩মে) সকাল সাড়ে ১০টা মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত হাসেম বরিশাল জেলার মুলাদী থানার আহমদ বেপারীর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ