1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ২২২ জন করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪০ Time View

সোমবার দুপুর পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটির একজন উর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২২ জন সদস্য ও কর্মচারী করোনা আক্রান্ত হলেন।

এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৯১ জন ব্যাটালিয়ন আনসার, ১২৫ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার, একজন নাসিংসহকারী, একজন সিগন্যাল অপারেটর ও একজন ভিডিপি সদস্য।

সূত্রমতে, আক্রান্ত সদস্যদের মধ্যে ৭৭জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৯০জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায়কর্মরত রয়েছেন।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৫৭ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্যের নাম আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার, আইডি নং-১৩১৮৯, জেলা বগুড়া। মৃত্যুর পূর্বে মরহুম আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এ

যাবৎ করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন সর্বমোট ১৯ জন। আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি,জি’র নানা উদ্যোগের ফলে করোনা আক্রান্ত আনসার সদস্যরা সুস্থ হয়ে উঠছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ