1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

আইইডিসিআরকে ২৫ হাজার কিট দিল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৮ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)কে ২৫০০০ করোনাভাইরাস শনাক্তের কিট গত বৃহস্পতিবার (১৪ মে) হস্তান্তর করা হয়েছে। আইইডিসিআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা এ কিটগুলো গ্রহণ করেছেন।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ফ্রন্ট লাইনে যারা সেবা দিচ্ছেন এমন সদস্য ডাক্তার, নার্স, পুলিশকে সারা দেশে ৪০ হাজার পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের জনগণকে এ ধরনের আরো সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ