1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিশ্ব অর্থনীতির ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা এডিবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৪ Time View

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৫.৮ ট্রিলিয়ন থেকে ৮.৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অঙ্ক গত মাসে এডিবর করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।এডিবির এ নতুন পূর্বাভাস এমন সময়ে এলো যখন বিশ্বের বেশিরভাগ দেশ নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি একপাশে সরিয়ে রেখে অর্থনীতির চাকা সচলে একের পর এক বিধিনিষেধ শিথিল করছে।কোভিড-১৯ এর বিস্তার রুখতে এর আগে দেশে দেশে আরোপ করা কঠোর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছিল। মহামারীর ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বিশ্বজুড়েই বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানা আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে; বড় বড় সব প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাওয়াদা বলেন, ‘নতুন এ বিশ্লেষণ অর্থনীতিতে কোভিড-১৯ এর সম্ভাব্য প্রভাব সংক্রান্ত একটি বিস্তৃত চিত্র হাজির করছে। অর্থনীতির ক্ষতি প্রশমনে নীতিগত হস্তক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটি তার উপরও আলোকপাত করছে।’ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে অনুমান এডিবির।আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে, বলছে তারা।এশীয় উন্নয়ন ব্যাংকের গত মাসের পূর্বাভাসে নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।তবে কেবল এডিবিই নয়, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ধারণার চেয়ে বেশি হতে পারে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কর্মকর্তারাও আশঙ্কা করছিলেন। বিবিসি বলছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শ্রমশক্তির এক-চতুর্থাংশই এখন কোনো না কোনো আর্থিক সুবিধার মুখাপেক্ষী। গত সপ্তাহে দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরমি পাওয়েল মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের গতি প্রাথমিক ধারণার চেয়েও শ্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ