1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

এবার করোনায় আক্রান্ত হলেন পুতিনের মুখপাত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ করোনায় আক্রান্ত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে পেশকভ বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।’দিমিত্রি পেশকভকে নিয়ে রুশ সরকারের চার শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, সংস্কৃতিমন্ত্রী ওলগা লিইবিমোভা এবং নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ। অবশ্য এদের কারো অবস্থাই গুরুতর নয়।  তিন জনের মধ্যে একমাত্র মিশুস্তিন হাসপাতালে ভর্তি আছেন। তিনি সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে শীর্ষ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন।বার্তা সংস্থা তাসকে পেশকভ  জানিয়েছেন, সর্বশেষ এক মাসেরও বেশি সময় আগে তার সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগ হয়েছে।৫২ বছরের পেশকভ ২০০০ সাল থেকে পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গত ৬ মে থেকে নিয়মিত টেলিফোন ব্রির্ফিংয়ে তার উপস্থিতি ছিল না।গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী মস্কোর বাইরে নিজের বাড়িতে অবস্থান করছেন পুতিন। সেখান থেকেই তিনি ভিডিও লিংকের মাধ্যমে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ