1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

দ্রুত ছড়াচ্ছে করোনা; বাংলাদেশ এখন ৩৭তম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৪ Time View

বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকালই মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৬ জন। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার ৯৮ জন বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০৯২৯ জন। যা বিশ্বে ৩৭তম! আক্রান্তের দিক দিয়ে দক্ষিণ কোরিয়াকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় শীর্ষ তিনটি স্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র (১,২১২,৯৫৫ জন), স্পেন (২৪৮,৩০১ জন) এবং ইতালি (২১১,৯৩৮ জন)। মৃত্যুর দিক দিয়েও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৬৯, ৯২৫ জন। স্পেনে মারা গেছে ২৫,৪২৮ জন এবং ইতালিতে ২৯,০৭৯ জন। চার এবং পাঁচ নম্বরে থাকা যুক্তরাজ্য আর ফ্রান্সের মৃতের সংখ্যা যথাক্রমে ২৮,৭৩৪ জন এবং ২৫,২০১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৮৩ জন। প্রতিবেশী ভারতে আক্রান্ত ৪৬,৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১,৫৭১ জনের। যদিও করোনার লক্ষণ নিয়ে প্রতিদিনই বাংলাদেশে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটছে, সেগুলো পরীক্ষা না হওয়ার কারণে হিসাবে ধরা যাচ্ছে না। আর স্বল্প পরীক্ষাতেও যে পরিমাণ করোনা আক্রান্ত রোগী ধরা পড়ছে, সেটা রীতিমতো আশংকার। এর মাঝেই দোকানপাট-শপিং মল খুলে দেওয়ার ঘোষণা এসেছে। আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ এবং ভিড় দেখা গেছে।

একটি পরিসংখ্যান দিলেই বাংলাদেশে আক্রান্তের গ্রাফ যে বাড়ছে তার প্রমাণ পাওয়া যাবে। গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬,৩১৫টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৬৮৮ জন। এর আগে গত রবিবার বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৬৫ জন। গত শনিবার নতুন শনাক্ত হয়েছিলেন ৫৫২ জন আর গত শুক্রবার সনাক্ত হন ৫৭১ জন। এই পরিসংখ্যান মোটেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ