1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৩ Time View

পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫১১টি ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।গতকাল বৃহস্পতিবার ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশ (টিসিবি) ৭৩৮.৩ মেট্রিক টন সয়াবিন তেল, ৫২৬ মেট্রিক টন চিনি, ১০২.২ মেট্রিক টন মসুর ডাল, ৪০৮.৮ মেট্রিক টন ছোলা এবং ৩৫.৭ মেট্রিক টন খেজুরসহ মোট ১ হাজার ৮১১ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ীমূল্যে প্রায় ২ লাখ ৪ হাজার ৪শ জন ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছে। প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর বিক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ীমূল্যে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা  প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রয় করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ