1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের ৩০১ নাগরিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। অন্যদিকে সিঙ্গাপুরের ৯৮ জন নাগরিক অন্য একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হন। এর আগে তিন দফায় ৯ শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরে গেছেন।

অন্যদিকে তৃতীয় দফায় বুধবার ভারতের চেন্নাইতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০ ও ২১ এপ্রিলের ধারাবাহিকতায় বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকে পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ ছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দেশে ফিরেছেন। ১৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।

অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে বলে জানান কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ