1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

সরকার কঠোর অবস্থানে, চাল চোরদের ক্ষমা নেই : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থানে রয়েছে, চাল চোরদের কারো ক্ষমা নেই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি হবে। ত্রাণ সুবিধা পাওয়ার উপযুক্ত তালিকা প্রণয়ন করে, প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না উল্লেখ করে তিনি বলেন, তালিকা প্রণয়নেও কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সেই অনুযায়ী তালিকা করতে হবে। দ্রুত তালিকা করে প্রশাসনের সাথে সমন্বয় করতে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসজনিত সঙ্কট মোকাবেলা সংক্রমণ রোধ এবং নিয়ন্ত্রণে প্রতিটি মুহূর্ত নিরলসভাবে মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন। আমাদের সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ছে। করোনা টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে। যদিও আজকে সারা বিশ্বে টেস্টি ক্যাপাসিটি, পিপিইর সংকট রয়েছে। তারপরও বাংলাদেশ সীমাবদ্ধতার মধ্যেও প্রতিদিনই টেস্টিং ক্যাপাসিটি বাড়াচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ