1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

বাসা ছাড়তে বললে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো এবং চিকিৎসাক্ষেত্রে জড়িত চিকিৎসক-নার্সদের মধ্যে কেউ কেউ বাড়িওয়ালার বিরূপ আচরণের শিকার হয়েছেন। এমন দু-তিনটি ঘটনা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন এমন ডাক্তার-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের একাধিক বাড়িওয়ালা।

বিষয়টি নজরে আসার পরপরই এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, চিকিৎসক-নার্সরাই এখন করোনাযুদ্ধের অগ্রণী সৈনিক। তারাই চিকিৎসা-সেবা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এমন চিকিৎসক-নার্সদের কোনো কোনো বাড়িওয়ালা বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। যা চরম অমানবিক। এমন আচরণ সহ্য করা যায় না। তাই যদি বাড়িওয়ালা চিকিৎসক-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসক বাঁচলেই চিকিৎসা হবে, নার্স বাঁচলে সেবা চলবে। এখন যদি তাঁদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় তাহলে চলবে না।

এমন অমানবিক আচরণের শিকার হলে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সদের সিএমপির হটনম্বর ০১৪০০৪০০৪০০/ ০১৮৮০৮০৮০৮০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডাক্তার-নার্সদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ