1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ভুটানে জরুরি ভিত্তিতে ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ থেকে ভুটানের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য জরুরি ওষুধ সামগ্রীর দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানের সঙ্গে সম্পর্ক চমৎকার। স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটান। ওই দেশটির রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে ওই জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছেন।

ওষুধ সামগ্রীর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মার ১০ লাখ ইউনিট মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ড ও স্কয়ার ফার্মার পাঁচ লাখ ইউনিট ভিটামিন সি সিভিট। জরুরি সহায়তার প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। এটি লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হয়ে থিম্পু পৌঁছাবে। দ্বিতীয় চালানটি আগামী রবিবার আগামী রবিবার বুড়িমারী সীমান্তে পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগেও বাংলাদেশ ভুটানে হ্যান্ড সেনিটাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর একটি চালান পাঠিয়েছে। গতকাল বুধবার জরুরি সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ