1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

এমপিও নিয়ে ৮ হাজার মামলা বিচারাধীন রয়েছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১২০ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এমপিওভূক্তি নিয়ে অনিয়ম হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এসমপিও বাতিল করা হয়েছে। এজন্য আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে হাইকোর্টে আট হাজার মামলা বিচারাধীন রয়েছে।’

রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষা খাতে মোট বাজেটের সাড়ে পাঁচ হাজার কোটি টাকাই চলে যায় এমপিওভূক্তিতে। এমপিওভূক্তি খাতেই বাজেটের প্রায় সব টাকা শেষ হয়ে যায়। সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার মান উন্নয়নে টাকা খরচ করার সুযোগ থাকে না।’ তিনি এ খাতে বেশি বরাদ্দের দাবি করেন।

শিক্ষার মান উন্নয়নে নতুন শিক্ষানীতি ইতিবাচক ভূমিকা রাখছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিরোধীদলসহ সব মহলের পরামর্শ নিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখলা ফিরে এসেছে।’

সৃজনশীল শিক্ষা প্রদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘ছাত্র ছাত্রীরা এখন আর পরীক্ষা দিতে ভয় না। উৎসব মুখর পরিবেশে তারা পরীক্ষা দেয়। পরীক্ষা মানেই এখন উৎসব।’

ভর্তি ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমাদের সম্পদ সীমিত। এক টাকা দিয়ে দুই টাকার কাজ করতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে। অপচায়ের বিরুদ্ধেও সজাগ আছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ