1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হামলার নতুন লক্ষ্যবস্তু গ্রামীণ ব্যাংক, ১৪ দিনে ৯৭ শাখায় হামলা গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন সিলেটে হোটেল থেকে বদির ছেলে, ভাইসহ চারজন আটক তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় সেঞ্চুরি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার রিয়াদে বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি, মঞ্চস্থ হল ‘মলুয়া সুন্দরী’

দ্য টাইমসে বাংলাদেশের ক্রোড়পত্র সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১
  • ২৮০ Time View

ব্রিটেন থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক ‘দ্য টাইমস’ পত্রিকায় আগামী সোমবার বাংলাদেশ নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করাচ্ছে সরকার।

বিদেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ‘ভুল’ তথ্য উপস্থাপনে ত্যক্ত-বিরক্ত হয়ে সরকার নিজেই বিদেশি পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করে।

এ পদক্ষেপের অংশ হিসেবে লন্ডন থেকে প্রকাশিত বিশ্বের অন্যতম প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘দ্য টাইমস’ এ বাংলাদেশের বিশেষ ওই ক্রোড়পত্রটি প্রকাশিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান শনিবার বিকেলে ক্রোড়পত্র প্রকাশের তারিখ নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১৯ ডিসেম্বরের সংখ্যায় ক্রোড়পত্রটি প্রকাশিত হবে বলে দ্য টাইমসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।’

পত্রিকাটির ১৮ লাখ সংখ্যার প্রত্যেকটিতে ওই ক্রোড়পত্রটি থাকবে বলেও তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৬ পাতার (১২ পৃষ্ঠা) ওই ক্রোড়পত্রটি প্রকাশের জন্য সরকারের খরচ হচ্ছে প্রায় সোয়া কোটি টাকা মূল্যমানের দেড় লাখ মার্কিন ডলার।

স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের অর্জন তথা মহাজোট সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ওই ক্রোড়পত্রে কয়েকটি নিবন্ধ থাকবে।

লন্ডনের একটি মিডিয়া এজেন্সি ‘আপার রিচ’র মাধ্যমে সরকার ওই ক্রোড়পত্রটি প্রকাশ করছে।

ওই প্রতিষ্ঠানের লন্ডন অফিস থেকে গত মাসে প্রতিনিধি পাঠিয়ে ক্রোড়পত্রের জন্য সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকায় এখনো প্রতিষ্ঠানের প্রতিনিধি অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা কাজ করছেন।

ঢাকায় তারা অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাক্ষাৎকার নেন। এছাড়াও সাফল্যের সংবাদের জন্য ব্রাক ও রহিমাআফরোজের ওপর বিবরণ প্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ