1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

গ্রাহকের অতিরিক্ত ৫০০ কোটি টাকা নিচ্ছে ডাচ-বাংলা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১২১ Time View

গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা তুলে নিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)। ব্যাংক হিসাবে সর্বনিম্ন জমার পরিমাণ বাড়িয়ে ব্যাংকের হিসাবধারীদের কাছ থেকে এই অর্থ তুলে দেওয়া হচ্ছে। গ্রাহকদের বিভিন্ন ধরনের হিসারের ক্ষেত্রে ন্যূনতম স্থিতির পরিমাণ বাড়িয়েছে।

সূত্র জানায়, সঞ্চয়ী হিসাবের ন্যূনতম জমা বা স্থিতি ৫০০ থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং চলতি হিসাবের ন্যূনতম জমা দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়। আর এভাবেই ব্যাংক অতিরিক্ত এই অর্থ সংগ্রহ করবে। আগামী জুলাই মাস থেকে এই হার কার্যকর হচ্ছে।

জানা গেছে, চলমান তারল্য সংকট (নগদ মুদ্রার সংকট) থেকে কিছুটা রেহাই পেতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ডিবিবিএলের গ্রাহক সংখ্যা প্রায় ২৩ লাখ ৫০ হাজার। আর শাখার সংখ্যা প্রায় ১২১। আর এটিএম বুথের সংখ্যা দুই হাজার ৭৯টি। সঞ্চয়ী এবং চলতি দুই ধরনের হিসাবের ক্ষেত্রে তারা মোট সাড়ে চার হাজার টাকা বাড়িয়েছে।

বাড়ানোর এই হার ধরে হিসাব করে দেখা গেছে, ডাচ-বাংলা তার গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদ ন্যূনতম জমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক সার্কুলার জারি না করলেও এটিএম বুথগুলোতে এতথ্য বিজ্ঞাপন আকারে টানিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

ব্যাংক এভাবে জমার হার বাড়াতে পারে কিনা জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রবিউল হাসান জানান, আর্থিক খাতের সংস্কারের আওতায় ব্যাংকগুলোকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তারা নিজেরাই আমানত ও ঋণের সুদের হার, বিভিন্ন হিসাবে সুদ, স্থিতির পরিমাণ নির্ধারণ করে নিতে পারে। তবে তা একক কোনো গ্রাহকের জন্য নয়। আবার অস্বাভাবিকভাবেও নয়। অবশ্যই যোক্তিকভাবে এবং সার্কুলার জারি করে করতে হবে।

এদিকে ন্যুনতম জমার পরিমাণ এভাবে বড় অংকে বাড়ানোর সিদ্ধান্তে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছে। তবে এব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ