1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

৫০০ পরিবারকে ১০ দিনের খাবার দিল ‘স্টেজ ফর ইউথ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৬৪ Time View

করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষরা। যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকেনা, তাদের পাশে দাড়িয়েছে “স্টেজ ফর ইউথ” সংগঠনটি। বুধবার সারা ঢাকার ভিন্ন ভিন্ন

জায়গায় তারা এই নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য সামগ্রি বিতরণ করে। গুলশান জোনে খাদ্য-সামগ্রী বিতরনের সময় সংগঠনটির প্রেসিডেন্ট জনপ্রিয় সংগীত শিল্পী ইলিয়াস হোসাইনসহ উপসস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদিপ চক্রবর্ত্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল আহাদ এবং স্টেজ ফর ইউথের অন্যান্য সদস্যগণ।

সংগঠনটির প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য-সামগ্রী দিয়ে সহায়তা করতে। এটি কেবল শুরু, সারা ঢাকায় ভিন্ন ভিন্ন জায়গায় আজ আমাদের সদস্যরা প্রায় ৫০০ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এটি অব্যাহত থাকবে যতদিন এই সংকট থাকবে।

তিনি বলেন, প্রাথমিক ভাবে ২ হাজার পরিবারকে সহায়তার পরিকল্পনা নিয়েছি পরবর্তীতে সারা বাংলাদেশে বড় আকারের সহায়তার পরিকল্পনা করছি । আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গুলশান বিভাগের উপ- পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্ত্তী ভাইকে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল আহাদ ভাইকে ত্রাণ বিতরণের সময় উপস্থিত থাকার জন্য ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ