1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

ছুটিতেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাস প্রতিরোধে চলমান ছুটির মধ্যেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে করোনাভাইরাস পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লিখিত সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ও সাধারণ ছুটির সব দিনেই জনপ্রশাসনের সাতটি টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে। প্রতি টিমে তিনজন করে কর্মকর্তা-কর্মচারি রাখা হয়েছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় কাজ করবেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ