1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনায় মৃতদের দাফনে স্থানীয়দের বাধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করতে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এই কবরস্থানের লোহার গেটের ওপরে একটি ব্যানারও টাঙানো হয়েছে। এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন রাজধানীতে করোনায় মৃতদের এই কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছিলো।

খিলগাঁও ও রামপুরা থাকা এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে লেখা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন। সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ খিলগাঁও তালতলা কবরস্থানের পরিবর্তে ঢাকার বাহিরে বা অন্য কোনো নিরাপদ স্থানে দাফন করার ব্যবস্তা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

ডিএনসিসি’র প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান, গত রবিবার স্থানীয়দের বাধার মুখে এই কবরস্থানে করোনায় আক্রান্ত এক মৃত ব্যক্তির দাফন করা সম্ভব হয়নি। তাকে মিরপুরে ডিএনসিসি’র একটি কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয়দের বাধার কারণে এখানে করোনায় মৃতদের দাফন আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এ সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ