1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ খেলাঘরের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৫৬ Time View

‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগান নিয়ে প্রাণঘাতি ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সোমবার সংগঠনের সিদ্ধেশ্বরী কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে স্যানিটাইজার উৎপানে খেলাঘর সংগঠক ও ভাইবোনরা যোগ দেন।

সংগঠকরা জানিয়েছেন, উৎপাদিত সেনিটাইজার ঢাকা সহ বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নিয়মিতভাবে বিতরণ করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক, মহানগর, জেলা ও শাখা আসরগুলোকে সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।

স্যানিটাইজার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে, কারণ বিজ্ঞানই পারে এই মহামারী থেকে মুক্ত করতে।

উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলির সদস্য আব্দুল মতিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার, সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য অশোকেশ রায়, অনিকেত আচার্য, আসমা আব্বাসী উর্মি, সুজন মজুমদার। সদস্য ফখরুল ইসলাম, এম আই চৌধুরী, সামিনা জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ