1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন ওয়াসফিয়া নাজরীন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪২ Time View

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ওয়াসফিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওয়াসফিয়া আরও লিখেছেন, ‘করোনা সংক্রমণ ঘটলে আতঙ্ক বাদ দিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টিনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।’

ওয়াসফিয়া লিখেছেন, মূলত করোনাভাইরাস নিয়ে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তা ঠেকানোর আশায় তিনি এ পোস্ট দিয়েছেন। তিনি মাতৃভূমি বাংলাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান ওয়াসফিয়া। করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও সচেতন থাকতেও বলেন তিনি। করোনাভাইরাস মোকাবিলায় সবার আগে শান্ত ও স্থির থাকার পরামর্শ দেন এভারেস্টজয়ী এ নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ