1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিডিসি’র এপার্টমেন্টে আকর্ষণীয় ছাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১২২ Time View

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ারে অংশ নেওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি (বিডিসি) এপার্টমেন্ট ক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ছাড় দিচ্ছে।

বিডিসি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( সেলস)হারুনুর রশিদ বাংলানিউকে বলেন, ‘‘মেলা উপলক্ষে আমাদের সবক’টি প্রকল্পের এপার্টমেন্টে ৫ শতাংশ ছাড় দিচ্ছি। বর্তমানে ঢাকায় আমাদের তিনটি প্রকল্প চলছে। এগুলো হচ্ছে শ্যামলীতে সোনালী স্বপ্ন-১, গুলশান ১ নম্বরে সোনালী স্বপ্ন-২ ও মতিঝিলের বাংলাদেশ ব্যাংক সংলগ্ন নকশী কাঁথা। তিনটি প্রকল্পেই রয়েছে অত্যাধুনিক সুবিধা। বৃহৎ পার্কিং স্পেসও থাকছে এ প্রকল্পগুলোতে।’’

মেলার দ্বিতীয় দিন শুক্রবার বিডিসি’র ১০০ নং স্টলে গিয়ে ক্রেতাদের সমাগম দেখা গেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি (বিডিসি) হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি)একটি কোম্পানি।

স্টলের দায়িত্বে নিয়োজিত বিডিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ‘‘এবারের মেলায় গতবারের চেয়েও বেশি সাড়া মিলছে। দর্শকরা আমাদের স্টলে এপার্টমেন্টের খোঁজ-খবর নিচ্ছেন। এটা সত্যিই ভালো লাগছে।’’

বিডিসি কর্তৃপক্ষ জানান, ‘‘আমরা সব মানুষদের কথা বিবেচনা করে আমাদের প্রকল্পগুলো হাতে নিয়ে থাকি। মধ্যবিত্তদের কথা চিন্তা করে মতিঝিল ও শ্যামলীর প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে।’’

তারা আরো জানান, ‘‘ইতিমধ্যে বিডিসি’র শ্যামলীর প্রকল্প সোনালী স্বপ্ন-১ এর অধিকাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। আকর্ষণীয় লোকেশনে হওয়ায় এ প্রকল্পের বাকি ফ্ল্যাটগুলোও বিক্রির প্রক্রিয়াধীন।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ