1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ইংল্যান্ডকে অন্যরকম প্রস্তাব উইন্ডিজের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫৯ Time View

করোনাভাইরাসে স্থগিত হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের অনেক দ্বিপাক্ষীক সিরিজ। প্রায় সব দেশের ঘরোয়া আসর স্থগিত। এর মধ্যেও ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ হয়নি উইন্ডিজের। ক্রিকেট সূচি ঠিক রাখতে এবার ক্যারিবীয়রা অন্যরকম এক প্রস্তাব দিল ইংল্যান্ডকে। আগামী ৪ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে। কিন্তু সেই সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় ক্যারিবীয়রা।

করোনাভাইরাসের সংক্রমণে ইংল্যান্ডের অবস্থা এখন মোটেও ভালো নয়। সময় গড়ানোর সাথে সাথে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মারা গেছে এখন পর্যন্ত অন্তত ৭২ জন। তাই আগামী জুনে উইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য সিরিজের মত এই সিরিজের ভবিষ্যত অনিশ্চিত।

নির্ধারিত সূচি অনুযায়ী ৪ জুন ওভালে প্রথম টেস্ট শুরু কথা। কিন্তু সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় উইন্ডিজ। কারণ ইংল্যান্ডের তুলনায় উইন্ডিজে করোনাভাইরাস অনেক কমই। তথ্য বলছে, পুরো উইন্ডিজের মাত তিনজন করোনারোগী পাওয়া গিয়েছে। বার্বাডোজ, সেন্ট লুসিয়া ও অ্যান্টিগাতে একজন করে।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘আমি ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সাথে গত কয়েকদিনে বেশ কয়েকবার কথা বলেছি। তাকে বলেছি আমরা যতটা সম্ভব আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখব। যদি উপযোগী হয় তবে আমরা ক্যারিবিয়ানে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছি। সব বানিজ্যিক এবং সম্প্রচার স্বত্ব ইসিবিরই থাকবে। তাই ওই সিরিজ নিয়ে আলোচনা চলছে দুই বোর্ডের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ