1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

শিক্ষার্থীদের বাইরে ঘোরার অভিযোগ, নজরদারির অনুরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪৪ Time View

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় থাকতে বলেছিল সরকার। কিন্তু এই ছুটিকে অন্য সাধারণ ছুটির মতো নিয়ে অনেকেই কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ঘুরছেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এমন অভিযোগ পাওয়ার পর বন্ধকালীন শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের সব মেয়র, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছে।

করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। গত সোমবার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
এরপর থেকেই ঘুরে বেড়ানোর অভিযোগটি সামনে আসে। এ ছাড়া বেশির ভাগ কোচিং সেন্টার বন্ধ করা হলেও কোনো কোনো কোচিং সেন্টার নির্দেশ অমান্য করে কোচিং চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বরিশাল নগরে একটি কোচিং সেন্টারের কার্যক্রম চলায় আজ ভ্রাম্যমাণ আদালত ওই কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নীলফামারীর সৈয়দপুরেও কোচিং পরিচালনা করায় দুটি কোচিং সেন্টারকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটিকে পাঁচ হাজার টাকা ও আরেকটি এক হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রাজধানীর মালিবাগ, গ্রিন রোড ও ফার্মগেট এলাকায় ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কোচিং সেন্টার বন্ধ। তবে ফার্মগেট এলাকায় একটি কোচিং সেন্টার খোলা ছিল। অবশ্য সেখানে শিক্ষার্থী ছিল হাতে গোনা। রাজধানীতে ব্যক্তি পর্যায়ে কোনো কোনো শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা বন্ধ করা হলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আসতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ