1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

মাটিরাঙ্গায় শিশু গণধর্ষণের শিকার, আটক দুই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুন, ২০১২
  • ২৫৮ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর রাবার বাগান এলাকায় একটি বাংলাদেশি শিশু (১২) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

তার বাড়ি উপজেলার মুসলীম পাড়া এলাকায়।

আটকরা হলেন-স্থানীয় মোহন ত্রিপুরা (২০) এবং আরিফুল (২১)।

বুধবার বিকেলে মাটিরাঙ্গায় ফুটবল খেলা দেখতে এলে তাকে তার  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন মোহন ত্রিপুরা নামের এক যুবক। কিন্তু বাড়ি না নিয়ে তিনি তাকে পলাশপুর রাবার বাগান এলাকায় নিয়ে যান। এ সময় সেখানে মোহন ও তার আরো ৬ বন্ধু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।

স্থানীয় জনতা টের পেয়ে সেখানে ছুটে এসে মোহন এবং আরিফুলকে ধরে ফেলে। এ সময় বাকি ৫ জন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, গুরুতর অবস্থায় মেয়েটিকে প্রথমে মাটিরাঙ্গা এবং পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জিব ত্রিপুরা জানান, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে আলমত পাওয়া গেছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউছুফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দু’জন আটক হয়েছে। অন্যদের আটক করার জন্য পুলিশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ