1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

শুভ বঙ্গবন্ধু চরিত্রে, তিশা ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৬১ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বিভিন্ন চরিত্রে পর্দায় কারা হাজির হতে যাচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। শুধু তাই নয়, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে ১ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিনেমাটির পঞ্চাশ জন অভিনেতা অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করবেন ভারতের নামী পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফনবি শুভ আর তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

এই সিনেমায় শেখ হাসিনার ছোট বেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু।

এই ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বঙ্গবন্ধু হচ্ছেন আরেফিন শুভ, মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষ। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা। বাংলা ভাষায় নির্মিত হলেও ইংরেজিতে টাইটেল হবে বায়োপিকটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ