1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

শিখা চিরন্তনে আওয়ামী লীগের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১
  • ২০৫ Time View

ও দুর্নীতিবাজদের বিচারের রায় কার্যকর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে সমবেত হয়।

এ সময় গোট‍া এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকাররমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং খালেদা জিয়া ও তার ছেলেদের দুর্নীতি মামলার বিচারের রায় কার্যকরের দৃড় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিচারকে কেউ যাতে বানচাল করতে না পারে, সেজন্য সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এরপর সমাবেশ সমাপ্ত করে ৪টা ২০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের যেখানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পন করেছিল, সেই স্থানে নির্মিত শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মগানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফজ্জাল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ