1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ আদালতের এখতিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতেই পারে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করেছে। যে কারণে তারা আন্দোলন করলেও জনগণকে পাচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়া আদালতের একটি রায়ে কারান্তরীণ। তাকে জামিন দেওয়া হবে কি হবে না সেটি আদালত বিবেচনা করবেন।

আজ রবিবার সকালে মেহেরপুরের মজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।

মন্ত্রী পুলিশ বিভাগ নিয়ে বলেন, পুলিশও এদেশের মানুষ। সেও ভুল করতেই পারে। সে ভুল করলে আইনুনাযায়ী তার বিচার হবে। তবে দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরে বিকালে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা পার্কে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, দশ-এগারো বছর আগে আপনারা যে পুলিশ বাহিনী দেখেছেন এখনকার পুলিশ আর সেই যায়গায় নাই। সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে বদলে দেবেন। তিনি এরই মধ্যে বাংলাদেশকে বদলে দিয়েছেন। বাংলাদেশে আগে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ ছিল, সেটা গুটি কয়েক জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। কিন্তু বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে জনবলসহ পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সাথে সক্রিয় ভূমিকা পালন করছে। মাদকাসক্ত ঐশির মতো আর যেন কেউ বাবা-মাকে হত্যা করতে না পারে সেজন্য দিন রাত কাজ করছে পুলিশসহ প্রশাসনের সকল বিভাগ।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি এম এ হালিম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এম এ বাশার।

জনসমাবেশ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ