1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক সাথে কাজ করবে বিডা, এটুআই, বামা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৬ Time View

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ২৯ ফেব্রুয়ারি ২০২০ রাজধানীস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এটুআই এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বর্লাস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেক্রেটারি ড. আবদুল হামিদ, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী এবং বামা-এর সিনিয়র সহ-সভাপতি তাসকিন আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা স্মারকের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সংযোগ স্থাপন, সাব সেক্টরগুলোতে নির্দিষ্ট পণ্য সনাক্তকরণ, বিভিন্ন উদ্যোগ ও সফলতার বিষয়গুলো পর্যালোচনা, বাজার চাহিদা বিশ্লেষণ, বর্তমান সেক্টরের সক্ষমতা বিশ্লেষণ, বিনিয়োগ ক্ষেত্র নির্দিষ্টকরণ এবং উক্ত খাতের বিকাশে প্রাসঙ্গিক অঞ্চল চিহ্নিত করার কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বছর হিসেবে ঘোষণা করেছেন এবং এর আওতায় সাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক আইটেম, সোলার ফটো-ভল্টিং মডিউল, ব্যাটারি এবং খেলনা উৎপাদন করার পরামর্শ প্রদান করেন। এই খাতের বিভিন্ন পণ্য দেশীয় প্রযুক্তিতে উৎপাদন ও রপ্তানি করে আরো বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায়, এই খাতে বিডা-এর তত্ত্বাবধানে এবং এটুআই-এর ইনোভেশন ল্যাব (আইল্যাব) এর কারিগরি সহযোগিতায় বামা যৌথ সমন্বয়ের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ শুরু করা উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর আওতাধীন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এটুআই বিভিন্ন নাগরিক সেবা সহজিকরণ ও বিদ্যমান নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে এটুআই ইনোভেশন ল্যাবের মাধ্যমে মোট ২৪৭টি প্রকল্পকে অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে এটুআই ইনোভেশন ল্যাব সহজে, কম খরচে ও কম সময়ে নাগরিক-সেবা প্রদানের লক্ষ্যে দেশীয় উদ্ভাবকগণের সহায়তায় বিভিন্ন ডিভাইস উদ্ভাবন করেছে। দেশব্যাপী উদ্ভাবনী চর্চার ধারাবাহিকতা বজায়, ইনোভেশন ইকোসিস্টেম তৈরি, উদ্ভাবনে স্বীকৃতি প্রদান ও তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে এটুআই এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ চেষ্টায় এটুআই ইনোভেশন ল্যাব (iLab) প্রতিষ্ঠা করা হয়েছে। এর আওতায় উদ্ভাবিত ৯টি অ্যাম্বুলেন্স দিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের রোগীদের আনা-নেওয়ার জন্য জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনএফপিএ-এর প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী সংস্থা আরটিএমআই-এর নিকট সরবরাহ করেছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প থেকে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে রোগী আনা-নেওয়ার জন্য উক্ত অ্যাম্বুলেন্স ব্যবহৃত হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মো. সিরাজুল ইসলাম, বামা-এর সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, এটুআই সোশ্যাল ইনোভেশন ক্ল্যাস্টার হেড মানিক মাহমুদ, এটুআই ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল, বামা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দ্বীন, সহ-সাধারণ সম্পাদক সোহানা রউফ চৌধুরী এবং গণ্যমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ