1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

খালেদা এ দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে চান: আমু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১
  • ২৬০ Time View

আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে এদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে চান।

বুধবার রাত পৌনে ৯টায় ময়মনসিংহ শহরের ছোটবাজার মুক্তমঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম সরকার রবার্টের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মতিউর রহমান।

আলোচক ছিলেন জেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট নুুরুজ্জামান খোকন ও জেলা ছাত্রলীগ সভাপতি তাজউদ্দিন আহম্মেদ রানা।

আমির হোসেন আমু বলেন, পাকিস্তানিরা বাংলাদেশে যে অস্ত্র এনেছিল, সেই অস্ত্র খালাস করেছিলেন জিয়াউর রহমান। তাই জিয়াকে মুক্তিযোদ্ধা বলা যায় না।

আওয়ামী লীগ নেতা বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছেন। এ বিচার অবশ্যই শেষ হবে।

যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জান আমির হোসেন আমু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ