1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

টাকা দিতেই হবে- গ্রামীণফোনের এ বোধোদয় সুখের খবর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩ Time View

আদালতের নির্দেশ অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বকেয়া রাজস্বের ১০০০ কোটি টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেছেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে। টাকা যে দিতেই হবে, দেরিতে হলেও গ্রামীণফোনের তা বুঝতে পারাটা সুখের খবর।

আজ রবিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা চেক হস্তান্তরকালে তিনি এ মন্তব্য করেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেক দিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছিল। আজ সংবিধান রক্ষা হলো, সুপ্রিম কোর্টের আদেশ রক্ষা হলো। এ সরকার তার প্রাপ্য অর্থের কিছু হলেও পেল, যা জনগণের টাকা। টাকা দেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ দিই, দেরি হলেও ব্যাপারটি বুঝতে পেরেছে, টাকাটা দেওয়াই যখন লাগবে, দিয়ে দিয়েছে তারা।

তিনি বলেন, হয়তো কোনো ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হয়েছিল, তারা মনে করেছিল কোর্টে গিয়ে হয়তো কিছু কম পাবে। অনেক টাকা বিলম্ব করতে পারলে ব্যবসায়িক লাভ হবে। গ্রামীণফোন শেষে হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপ্রার আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে, এটি আমাদের জন্য খুব সুখের খবর।

এর আগে দুপুরে আদালতের নির্দেশ মেনে ১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে যান গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।

গত বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করলো তারা। বাকি এক হাজার কোটির টাকার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারেন আদালতের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ