1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

মুজিববর্ষে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ ৪ ভারতীয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৯ Time View

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

চারজন ভারতীয় ক্রিকেটারকে ওই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলো। ভারত জাতীয় দলের এ চার ক্রিকেটার হলেন-ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া নানা কর্মসূচির বড় আকর্ষণ হল এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ। এরিমধ্যে বিসিবি সূচি চূড়ান্ত করেছে।

মার্চ মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ