1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সীমান্তে যৌথভাবে মহান শহীদ দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

দিনাজপুরের হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলি বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের পক্ষে দেশটির উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা লিয়াকত আলি শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন। সেখানে দুই দেশের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। পরে বিজিবি ও বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে দুই দেশকে বিভাজন করতে পারলেও আমাদের মন, আত্মা ও ভাষাকে বিভাজন করতে পারেনি। বাংলা ভাষা, বাঙালির ভাষা সবচেয়ে গর্বের বিষয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, জয়েন্ট মুভমেন্ট করিডোরের আহ্বায়ক নবকুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ