1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

শহীদ মিনার এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ২১শে ফেব্রুয়ারি পালনে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে।

আজ বুধবার সকালে জাতীয় শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ব্যারিকেডের ভিতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ছাড়া কাউকেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যাতে করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ