1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

শ্বাসরুদ্ধকর জয়ে প্রতিশোধ নিল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৩ Time View

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে চমকের পর চমক। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকা জিতেছিল মাত্র ১ রানে। এবার পরের ম্যাচেই ফের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। শেষ ২ বলে দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ৫টি উইকেট। তবে তা আর হয়ে ওঠেনি। এতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে ইংলিশরা। জবাবে ২০২ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে চার বলে মাত্র দুই রান করে লুঙ্গি এলগিডির বলে উইকেটের পেছনে ধরা পড়েন জস বাটলার। দ্বিতীয় উইকেট ৫২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ২৯ বলে ৪০ রান করেন রয়। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫।

পাঁচে নেমে ৪ টি চার ও দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন স্টোকস।

শেষ দিকে মইন আলির ১১ বলে ৩৯ রান স্কোর দুই শতাধিক করতে সহায়তা করে।

৪ ওভারে ৪৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার এনগিডি।

শুরুতে প্রোটিয়াদের বড় রান তাড়ায় এগিয়ে নেন টেন্ডা বাভুমা ও ডি কক।

৮ম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই জুটি ভাঙেন মার্ক উড। সীমানায় স্টোকসের হাতে ধরা পড়েন ডি কক। ২২ বলে ৬৫ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে মারেন ৮টি ছক্কা। এতে মাত্র ১৭ বলে ফিফটি পূরণ করেন প্রোটিয়া অধিনায়ক, যা টি-টোয়েন্টিতে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি।

এরপর থেকে উইকেট পড়তে থাকে নিয়মিত। শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। টম কারানের প্রথম বলে রান না পেলেও পরের দুই বলে ছক্কা, চার হাঁকিয়ে সমীকরণ নাগালে নিয়ে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস। চতুর্থ বলে আসে দুই রান। শেষ দুই বলে তিন রান দরকার হলেও তা আর হয়নি।

শেষ ২ বলে দরকার মাত্র ৩ রান, হাতে ৫টি উইকেট। পঞ্চম ডেলিভারিতে দারুণ এক ইয়র্কারে প্রিটোরিয়াসকে (১৩ বলে ২৫) এলবিডব্লিউ করে দেন কুরান। পরের বলটি শর্ট ফাইন লেগে মারতে গিয়ে আদিল রশিদের ক্যাচ হন নতুন ব্যাটসম্যান ফরটুইন। ফলে দুই রান বাকি থাকতেই শেষ হয় প্রোটিয়াদের জয়ের স্বপ্ন।

স্কোর-

ইংল্যান্ড : ২০ ওভারে ২০৪/৭ (রয় ৪০, বাটলার ২, বেয়ারস্টো ৩৫, মর্গ্যান ২৭, ডেনলি ১, স্টোকস ৪৭*, মইন ৩৯, জর্ডান ৭, কারান ০*; ফোরটান ২-০-১৫-০, হেনড্রিকস ৩-০-৪৫-০, এনগিডি ৪-০-৪৮-৩, ফেলুকওয়ায়ো ৪-০-৪৭-২, শামসি ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২০২/৭ (বাভুমা ৩১, ডি কক ৬৫, মিলার ২১, ফন ডার ডাসেন ৪৩*, স্মা টস ১৩, ফেলোকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ২৫, ফোরটান ০; মইন ৩-০-৩৬-০, কারান ৪-০-৪৫-২, জর্ডান ৪-০-৩১-২, রশিদ ৩-০-৩৪-০, উড ৪-০-৩৯-২,স্টোকস ২-০-১৬-১)

ম্যান অব দা ম্যাচ : মইন আলী

পরবর্তী ম্যাচ : আগামী রবিবার (তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ