1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

“প্রবাসী পাত্রীর পাত্র চাই” কথিত প্রবাসী ২ পাত্রীসহ গ্রেফতার ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১২
  • ১৫৬ Time View

রাজধানীর ভাটাড়া থানাধীন কুড়িল এবং রামপুরার বনশ্রীতে অভিযান চালিয়ে ২ কথিত প্রবাসী পাত্রীসহ প্রতারক চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে কথিত প্রবাসী পাত্রী মায়া বেগম (২৪) এবং রানু রশিদ (৩৩)। প্রতারকচক্রের অন্য সদস্যরা হচ্ছে– রুহুল মৃধা (৩০), নাজমুল আলম (৩০), ইদ্রিস (৪০), আ. হামিদ (৩৬), খোরশেদ আলম (২৭), উজ্জল (২৪) এবং ইমতিয়াজ (২২)।

এসময় গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, জাল ইমিগ্রান্ট ভিসা ফরম, নকল ভিসাসহ ল্যাপটপ এবং কাগজপত্র উদ্ধার করে।

সোমবার ঢাকা মেট্রেপিলটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রোবার রাত সাড়ে ৮টা থেকে ১১ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের চোরাচালান ও জালিয়াতি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আ. আহাদের নেতৃত্বে একটি দল রামপুরা থানাধীন বনশ্রী এলাকা হতে ম্যারেজ মিডিয়া চক্রের ভূয়া আমেরিকা ও কানাডা প্রবাসী পাত্রী এবং প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ভাটারা থানাধীন কুড়িল এলাকা হতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছে থাকা ২২টি পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল ২৫টি আইডি কার্ড, ৪০টি জাল ইমিগ্রান্ট ভিসা ফরম, ১০টি নকল ভিসা, ৭৬টি বায়োডাটা ফরম, ১টি ল্যাপটপ ও বিভিন্ন ধরণের জাল কাগজপত্র উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাধারণত তারা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় “প্রবাসী পাত্রীর পাত্র চাই” ধরনের চকটদার বিজ্ঞাপন দিয়ে দেশের বেকার ও বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে পাত্র তাদের অফিসে আসলে কথিত পাত্রীকেসহ তারা যে কোনো হোটেলে বসে কথাবার্তা চূড়ান্ত করে চুক্তিতে উপনীত হয় এবং পাত্রের কাছ থেকে মোটা অংকের টাকা (৮ থেকে ১০ লাখ) হাতিয়ে নেয়।

এদিকে, ভাটারা ও রামপুরা থানায় প্রতারকদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ইতোপূর্বেও রুহুল মৃধা ও নাজমুল আলমকে গোয়েন্দা পুলিশ গ্রেফতারপূর্বক আদালতে পাঠিয়েছিল। তারা জামিনে বের হয়ে পুনরায় ম্যারেজ মিডিয়ার অফিস খুলে প্রতারণা ব্যবসা শুরু করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশ কমিশনারের মুখপাত্র (ডিসিডিবি) মুনিরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ