1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস আজ জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ নিহত ৩

বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞান জারি করা হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১১০০০- ২৬৬৯০ (গ্রেড-১৩) নির্ধারণ করা হলো। যা বিদ্যমান বেতনস্কেল ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪ প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫ প্রশিক্ষণবিহীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পূরণযোগ্য পদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে ১টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিলো প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা।

১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।

অর্থ মন্ত্রণালয় গতবছরের বছরের ৮ সেপ্টেম্বরে ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখান করে ও ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে সম্মতি দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ