1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ১২ মার্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ১২ থেকে ১৪ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২০। মেলার আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। দেশ ও বিদেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে ৭৫টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।

সম্প্রতি ধানমন্ডিতে দি বাংলাদেশ মনিটর কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্বারকে সাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক তাহেরা ওয়াহিদ। এসময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগ প্রধান মো. শফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, রাজস্ব ব্যবস্থাপক সাজিয়া পারভিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে দিলরুবা পারভিন বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে ইউএস-বাংলা এয়ারলাইন্স অব্যাহতভাবে ভূমিকা পালন করে আসছে। মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ভাড়া ও প্যাকেজ অফার দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।

তাহেরা ওয়াহিদ বলেন, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রাহকদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকরী মঞ্চ হিসেবে ঢাকা ট্রাভেল মার্ট নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। আমরা আশা করছি দেশী-বিদেশী অংশগ্রহণকারীরা এবারের প্রদর্শণীতে আরও আকর্ষণীয় পর্ণ সেবা নিয়ে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ