1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সীমান্তে হত্যা খুবই লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

সীমান্তে হত্যা খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটেই চলেছে, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক। এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সেদিন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বলেছি, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত উন্নত। এর মধ্যে এগুলো হবে কেন? এগুলো খুবই লজ্জাজনক। আমরা চাই, সীমান্তে যাতে একজনও প্রাণ না হারান।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মোমেন এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। এ ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি এগুলো কেন হচ্ছে?

এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ভারত সরকার সব সময় প্রতিশ্রুতি দিয়েছে যে, সীমান্তে একজনও মারা যাবে না। কিন্তু তারপরও হত্যাকাণ্ড ঘটছে।

মন্ত্রী বলেন, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত, এর মধ্যে কেন এগুলো হবে?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ