1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দিল্লির জামিয়ায় মিছিলে গুলি; ছাত্র গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সিএএ- বিরোধী মিছিল শুরুর আগেই দিল্লির জামিয়ায় গুলি চালানো হয়েছে। আজ বৃস্পতিবার, দিল্লির জামিয়ায় প্রকাশ্যে এক অজ্ঞাতপরিচয় যুবক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন এক ছাত্র।

জানা গেছে, সিএএ বিরোধী একটি মিছিল রাজঘাটের দিকে যাচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং জামিয়া মালিয়া ইসলামিয়ার ছাত্ররা।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতায় এদিন রাজঘাটের দিকে মিছিল শুরু হয়। সেখানেই গুলি চালায় অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয় এক ছাত্র।

অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অস্ত্রধারী যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রশ্ন উঠছে, পুলিশি পাহারা এড়িয়ে কীভাবে ওই যুবক পিস্তল নিয়ে গুলি চালাল। তদন্তে নেমেছে পুলিশ।

সূত্র : এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ