1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

বাসা-বাড়িতে নয়, শিল্প-কারখানায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আমাদের মহামূল্যবান গ্যাস সকলেই চান তার বাসার চুলায় নিতে। কিন্তু আমরা এই বিষয় থেকে বিরতি নিতে চাই।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৩৭ বিধিতে আনীত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে এ সব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমরা কোন খাতে গ্যাস দিবো? যদি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করি, তাহলে সেখানে যে এনার্জি তৈরি হয় সেটার এফিশিয়েন্সি ৬৫ শতাংশ। আর বাসার চুলাতে যে গ্যাস ব্যবহার করলে তার এফিশিয়েন্সি ৫ শতাংশ। দুইটি চুলায় এক মাসে যে পরিমাণ গ্যাস ব্যবহার করে, সেই গ্যাস দিয়ে যদি গার্মেন্টসের ব্রয়লার চালানো হয়, তাহলে একশো লোকের কর্মসংস্থান তৈরি হয়। কাজেই গুরুত্বটা কোথায়? বুঝতে হবে। অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে ৯ টাকা আর সেই গ্যাস বিক্রি করছি গড়ে ৭ টাকায়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাসের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। গ্যাসের চাহিদার ক্ষেত্রে স্বস্তির লেবেল তৈরি করার জন্য এই ভর্তুকি দেওয়া হচ্ছে। যে গ্যাস আমদানি করছি সেখানেও প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। যে পরিমাণ গ্যাস আমাদের শিল্পে ব্যবহার করা হয় সেখানেও যাতে স্বস্তি তৈরি হয়।

তিনি আরো বলেন, গ্যাসের ব্যবহার বিষয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে ভোলায় বিদ্যুৎ কেন্দ্র ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রয়োজন নেই। তাই শিল্প এলাকায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ