1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ডিএসসিসিকে দুনীর্তিমুক্ত করার অঙ্গীকার তাপসের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ ডিএসসিসিকে দুনীর্তিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২২ জানুয়ারি) কারা কনভেনশন সেন্টারে সম্মলিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত ব্যবসায়ী সম্মেল ২০২০ আলোচনা সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এ অঙ্গীকারের কথা বলেন তাপস।

তাপস বলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে করে কোনো অসুবিধা না হয়। কোনোরকম কর বাড়ানো হবে না। ব্যবসায়ীরা যাতে কোনোরকম হয়রানির শিকার না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন প্রকল্প নেব। সেজন্য আমরা সচল ঢাকার আওতায় যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজাব। সড়কগুলোর কাযর্কারিতা ও উন্নয়ন হবে।’

সড়কে শৃঙ্খলা কিছু সড়কে ধীর গতির যানবাহন চলবে, অন্য সড়কে দ্রুতগতির যানবাহন চলবে। এছাড়া হেঁটেচলা ও ঘোড়ার গাড়ির জন্য আলাদা লেন থাকবে। এক সড়কে সব যানবাহন পৃথিবীর কোথাও চলে না। আমাদের এখানে এটা থাকায় অচল অবস্থা তৈরি হয়েছে। সুতরাং এখানে সমন্বয় দরকার। একটি সুষ্ঠু ব্যবস্থা দরকার।

ঢাকার পরিবেশ দূষণ প্রসঙ্গে তাপস বলেন, ‘আমাদের ঢাকা বায়ু দূষণে আক্রান্ত। আমরা সুন্দর ঢাকার জন্য রূপরেখা দিয়েছি। সেগুলো বাস্তবায়ন করতে পারলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে। আমরা সবুজায়ন করব। পাঁচ বছরের মধ্যে ঢাকাবাসীকে একটি সুন্দর ও উন্নত শহর উপহার দিতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ