1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

১০ শিক্ষার্থী অসুস্থ, ভোট বর্জনের ঘোষণা দিল হিন্দু মহাজোট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিনের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন।

শুক্রবার এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন ঢাবি উপাচার্যও ।

ওদিকে, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

তারা বলেন, আমরা ধর্মীয় অধিকার পালন করতে পারবো না, তাই এই অনশন করছি। আমরা এখনো কোনো আশ্বাস পাইনি নির্বাচন কমিশন থেকে। যে তারা এই বিষয়টি পুনর্বিবেচনা করবে।

শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসু সহ বিভিন্ন সংগঠন। সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন এটি পুনর্নির্ধারণ করা, পিছিয়ে নেওয়া বা এগিয়ে আনা সব নির্বাচন কমিশনের এখতিয়ার।

দুদিনের অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন ১০ জন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে।

এদিকে, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেন-ক্যাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

তারা বলেন, আমরা ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। কোনো হিন্দু ভোট কেন্দ্রে যাবেন না, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না। আমরা ৩০ তারিখ সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘট পূজা করে রাজপথেই অঞ্জলি নেব। আর কালো পতাকা মিছিল করব। এ জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার এবং কমিশনকে নিতে হবে।

একই সঙ্গে নির্বাচনের দিন কালো পতাকা মিছিল ও প্রেসক্লাবের সামনে পূজা করার ঘোষণা দিয়েছে হিন্দু মহাজোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ