1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিচার বিভাগ নিয়ে কথাবার্তায় এমপিদের সতর্ক হতে পরামর্শ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৩১ Time View

বিচার বিভাগ সম্পর্কে সংসদ সদস্যদের সতর্কতার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে বিতর্ক প্রসঙ্গে শেখ হাসিনা সংসদ সদস্যদের এ পরামর্শ দিয়েছেন বলে সূত্র জানায়।

সূত্র আরো জানায়, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে সভায় কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের প্রতি নমনীয় মনোভাব পোষণ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিচার বিভাগ সম্পর্কে কথা বলার সময় সতর্ক থাকতে বলেন।

সভায় দলের সভাপতিমণ্ডলির সদস্য প্রবীন আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ কেউ কেউ বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যকার বিতর্কের প্রসঙ্গটি তুলেন। এসময় তারা এ বিতর্কের সন্তোষজনক সমাধান চান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ কোনোটাই আলাদা না, সবই আমাদের। তাই বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে হলে সতর্ক হয়ে কথা বলতে হবে।”

সূত্র জানায়, সভায় বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সংলাপ বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংলাপের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারো নাকোচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দলের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসিম অন্তবর্তীকালীন সরকারের প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, সংলাপ যদি হতে হয়, তবে সেটা হতে হবে সংবিধানের আলোকে। সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ