1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সিলেটবাসী সম্পর্কে বক্তব্য প্রত্যাহার করলেন এটিএন বাংলা চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১১৫ Time View

সিলেটবাসী সম্পর্কে করা আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান।

শুক্রবার রাতে এটিএন বাংলা লিমিটেড লেখা প্যাডে তার স্বাক্ষরিত এক বিবৃতিতে মাহফজুর রহমান বলেন, “গত ৩০ মে লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে সিলেটবাসীদের সম্পর্কে আমার মন্তব্যে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি এ ব্যাপারে এরইমধ্যে গভীর দুঃখ প্রকাশ করি। এরপরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। আশা করি সিলেটবাসী বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল বোঝাবুঝির আর কোনো অবকাশ থাকবে না।”

প্রসঙ্গত, গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে মাহফজুর রহমান সিলেটবাসীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে সিলেট বিভাগের মানুষ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে সিলেটে তাকে নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে তার মালিকানাধীন এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় সিলেটে। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলও হয়েছে সেখানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ