1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ৭৩৮ কোটি টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৩১ Time View

ভূমি ব্যবস্থাপনা খাতকে ডিজিটাল করতে, পরিকল্পিত পল্লী নিবাস গড়তে, ভূমিহীনদের পুনর্বাসন, ভূমি সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি করে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১২-১৩ অর্থ বছরে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে এ খাতে মোট ৭৩৮ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন ও অনলাইনে রেকর্ড সংরক্ষন ও হালনাগাদকরণ এবং ডিজিটাল নকশা ও খতিয়ান প্রণয়নের লক্ষ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করা হয়েছে এবং এ কার্যক্রম চলছে।’

তিনি জানান, অর্পিত সম্পত্তি থেকে উদ্ভূত জটিলতা নিরসনের জন্য ‘অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ (সংশোধন) আইন ২০১১’ চালু করা হয়েছে।

এছাড়া বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মোট ১ লাখ ৮৯৬ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৫২ হাজার ৪২৪ একর খাস জমির বন্দোবস্ত করা হয়েছে। রাজধানীর নিম্ন বিত্ত ও ছিন্নমূলদের জন্য ২ হাজার ১৬ টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভূমি দুষ্প্রাপ্যতম সম্পদ। তাই ভূমির সবোর্ত্তম ব্যবহার নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ