1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশে আজ রাতকানা রোগ নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের যথাসময়ে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ফলেই দেশে পোলিও নির্মূলসহ রাতকানা রোগ এখন এক ভাগেরও নিচে নেমে এসেছে।

আজ শনিবার রাজধানীর শিশু হাসপাতালে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে টীকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ দেশে রাতকানা রোগ আর নেই বললেই চলে। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে এবং টীকাদান কর্মসূচিকে সফল করতে হবে।

তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্বার্থক হবে যদি দেশের প্রতিটি মা ভিটামিন ‘এ’ এর বিষয়ে সচেতন হন আর যদি মায়েরা তাদের সন্তান নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের মুখে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে অনুযায়ী শনিবার থেকেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যসেবা সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যা এম এ আজিজ এমপি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ