1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নূরসহ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের এক দল নেতাকর্মীর হামলায় আহত নূরসহ পাঁচজনের চিকিৎসার জন্য বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার এ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউল হককে প্রধান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে বোর্ড বৈঠকে বসবে এবং আহতদের দেখে সে অনুযায়ী চিকিৎসা দেবে বলে জানান তিনি।

এর আগে রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় নুরসহ আহত হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী।

ডাকসু ভবনে রবিবার হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ