1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

‘হাল্লা বোল’ শ্লোগানে উত্তাল মুম্বাই, আজাদির ডাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

‘এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল’ কিংবা ‘এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি’ শ্লোগানে মুখর ভারতের মুম্বাই। তিন বছর আগের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’র সঙ্গেই শোনা গেল তিন দশক আগে খুন হওয়া বামপন্থী নাট্যকার সফদর হাসমির ‘হাল্লা বোল’। অভিনেত্রী স্বরা ভাস্করের তোলা শ্লোগানে এবার গলা মিলিয়েছে ভিড়ে ঠাসা আগস্ট ক্রান্তি ময়দান।

নরেন্দ্র মোদি সরকারের নাগরিক পঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগস্ট ক্রান্তি ময়দানের সভায় বক্তারা সকলেই এই বিভেদমূলক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এ সভার মূল উদ্যোক্তারা হলেন মুম্বাইয়ের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়-উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দিয়েছিল একাধিক সংগঠনও। সেখানেই সুশৃঙ্খলভাবে সরকারের নীতিতে ক্ষুব্ধ জনতার মাঝে দাঁড়ানো টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (টিআইএসএস) এর ছাত্র ফাহাদ আহমেদের সঙ্গেই গলা মিলিয়েছেন মোদি সরকারের নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের সঞ্চালকের চাকরি খোয়ানো অভিনেতা সুশান্ত সিংহ।

সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন ফারহান আখতার, জাভেদ জাফরি, আদিতি রাও হায়দরি, হুমা কুরেশি, পরিচালক কবীর খান, মিনি মাথুর, নিখিল আডবাণী, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রাহুল বোস, রাহুল ঢোলাকিয়া-সহ রূপোলি জগতের একাধিক পরিচিত মুখ। কয়দিন আগেই জামিয়া মিলিয়ায় পুলিশি তাণ্ডবের পরে মুম্বইয়ের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ